সিল্কসিটিনিউজ ডেস্ক :
বেশির ভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করান, তারা এতে ভালো ফলও পান।

আর সে জন্য আজ জানাব ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। চলুন, জেনে নেওয়া যাক—
ফুসফুসের ক্যান্সার এমন একটি মারাত্মক রোগ, যা ধীরে ধীরে শরীরেরকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
টানা কাশি ও রক্ত আসা : যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে এবং তার সঙ্গে রক্ত বের হয়, তবে এটি ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ের গুরুতর লক্ষণ হতে পারে। এটি ফুসফুসের ভেতরের স্তরের ক্ষতির ফল।
শ্বাস নিতে অসুবিধা : ছোট কাজ করার সময়ও যদি বার বার হাঁপিয়ে যান, সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় বা বুকে চাপ অনুভব হয়, তবে এটি ফুসফুসের ক্যান্সারের ক্রমবর্ধমান প্রভাব হতে পারে।
দ্রুত ওজন হ্রাস পাওয়া : কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ওজন দ্রুত কমতে থাকে, তবে এটি শরীরের ভেতরে কোনো বড় রোগের ইঙ্গিত হতে পারে। ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ে এটি একটি সাধারণ লক্ষণ।
কণ্ঠস্বর বসে যাওয়া : আপনার কণ্ঠস্বর যদি হঠাৎ বসে যায় বা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, তবে এটি ইঙ্গিত হতে পারে যে ক্যান্সার ভোকাল কর্ড বা তার কাছাকাছি অংশে প্রভাব ফেলেছে।
এসব লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং যথার্থ চিকিৎসা নেওয়া উচিত।
সূত্র : এবিপি লাইভ









