স্বাস্থ্য

বাথরুমে যেসব জিনিস রাখলে হতে পারে স্বাস্থ্যহানি

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাথরুম সবসময় ভেজা ও বদ্ধ পরিবেশে থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম নেয়। এর ফলে বাথরুমে রাখা বিভিন্ন জিনিসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে নানা রোগ জীবাণু। দেখা ত্বকের সংক্রমণ, অ্যালার্জি, শ্বাসজনিত অসুস্থতা ইত্যাদি। তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নিতে ৫টি জিনিস বাথরুমে রাখা অনুচিত।

কী সেসব জিনিস, চলুন জেনে নেওয়া যাক—তোয়ালে ও নোংরা কাপড়

মায়ো ক্লিনিকের তথ্যানুযায়ী, বাথরুমের আর্দ্রতা তোয়ালেতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। গোসলের পরে তোয়ালে যদি দীর্ঘ সময় ধরে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়, তবে তাতে বিপজ্জনক ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এগুলো ত্বকের অ্যালার্জি, ফাঙ্গাল ইনফেকশন ও ব্রণের কারণ হতে পারে।

তাই তোয়ালে প্রতি দুই দিন পরপর পরিবর্তন করুন এবং রোদে শুকাতে দিন।

নোংরা কাপড়ও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।টুথব্রাশ 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্লাশ করার সময় বাতাসে হাজার হাজার জীবাণু ছড়িয়ে পড়ে, যা পাশে রাখা টুথব্রাশে গিয়ে বসে। ফলে মুখে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষত আপনি যদি দাঁত বা মাড়ির সমস্যায় ভোগেন, এটি আরো বেড়ে যেতে পারে।

তাই টুথব্রাশ ঢাকনাযুক্ত কনটেইনারে রাখুন বা বাথরুমের বাইরে শুকনা কোনো স্থানে সরিয়ে ফেলুন।

শেভিং রেজার

হার্ভার্ড হেলথ জানাচ্ছে, বাথরুমের আর্দ্র পরিবেশে রেজারে দ্রুত মরিচা ধরে। এসব রেজার পুনরায় ব্যবহার করলে ত্বকে কাটা ও ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি থাকে।

তাই প্রতিবার ব্যবহারের পর রেজার ভালো করে মুছে শুকনা জায়গায় সংরক্ষণ করুন এবং নিয়মিত পরিবর্তন করুন।

ওষুধ

প্রায় সব ওষুধের প্যাকেটে লেখা থাকে ‘ঠাণ্ডা ও শুকনা স্থানে রাখুন’।

কিন্তু আমরা অনেকেই বাথরুমের ক্যাবিনেটে ওষুধ রেখে দিই, যেখানের আর্দ্রতা ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়।

তাই ওষুধগুলো বেডরুম বা অন্য কোনো শুকনা ও শীতল আলমারিতে রাখুন।

পারফিউম ও মেকআপ

বাথরুমের গরম ও আর্দ্রতা পারফিউমের কেমিক্যাল ভেঙে দেয় এবং মেকআপে ছত্রাক জন্মাতে পারে। এর ফলে ত্বকে অ্যালার্জি, চুলকানি বা র‍্যাশ দেখা দিতে পারে।

তাই সব কসমেটিকস ও পারফিউম ড্রেসিং টেবিল বা শীতল ও শুকনা স্থানে রাখুন।

শুধু বাথরুম পরিষ্কার রাখা যথেষ্ট নয়, সেখানে কী রাখা হচ্ছে, তাও সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে এই জিনিসগুলো বাথরুম থেকে সরিয়ে ফেলুন এবং নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন।

বিশেষজ্ঞরা জানান, বাথরুমের ভেজা পরিবেশ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর আদর্শ জায়গা। প্রতিদিন ব্যবহৃত জিনিস যেমন তোয়ালে, টুথব্রাশ বা রেজার যদি সেখানে দীর্ঘ সময় রাখা হয়, তাহলে তা সংক্রমণের কারণ হতে পারে।