সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাথাব্যথা কমাতে সহায়ক ম্যাগনেসিয়াম। বিভিন্ন খাবারের মধ্যে এই খনিজ পাওয়া যায়। তবে বিশেষ স্মুদি বানিয়ে খেলেও তারমধ্যেও ম্যাগনেসিয়াম পাবেন।
মাইগ্রেন কমানোর স্মুদি
২ চামচ মিলেটের আটা, ১ কাপ দুধ, ৩টি খেজুর, ১/২ চা চামচ এলাচ গুঁড়া নিন। এবার একটি পাত্রে দুধ গরমে বসান। ল্যাক্টোজ ইনটলারেন্ট হলে আমন্ড বা সয়া মিল্কও ব্যবহার করতে পারেন। গরম দুধে মিলেটের আটা মিশিয়ে ফোটাতে থাকুন।
মিলেট ও খেজুরের স্মুদির উপকারিতা
মিলেটের আটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এতে থাকা প্রোটিন ও ফাইবার হজমের গণ্ডগোল থেকে মুক্তি দেয়। পাশাপাশি একাধিক ব্যথা-বেদনা থেকেও মুক্তি দেয়। অন্যদিকে খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন বি৬, কে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারের মতো উপাদান। এগুলোও মাথাব্যথা কমাতে সহায়ক। মাইগ্রেনের সমস্যা ছাড়াও এমনিতে মিলেট ও খেজুরের স্মুদি খেতে পারেন। এতে পাচনতন্ত্র এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে।









