সিল্কসিটিনিউজ ডেস্ক :
ব্রেন টিউমার শব্দটি শুনলেই ভয় তৈরি হয়। কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা হলে এ রোগ থেকে সেরে ওঠা সম্ভব। তবে টিউমার যদি ক্যান্সারে রূপ নেয়, তখন ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই নিচের উপসর্গগুলো দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন:

১।
২। জ্বর ছাড়াই শরীর কাঁপা : হঠাৎ কাঁপুনি শুরু হয়ে কিছু সময় পরে আপনা থেকেই থেমে যাওয়া, মাথা ব্যথার সঙ্গে খাবারে অনীহা ও বমি বমি ভাব।
৩।স্মৃতিভ্রংশ : সাম্প্রতিক ঘটনাও মনে করতে সমস্যা হয়।
৫। টিউমারের অবস্থানভেদে আলাদা উপসর্গ : টেম্পোরাল লোবে টিউমার হলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, হাঁটার সময় ভারসাম্য রাখতে সমস্যা হয়, চিন্তা ও কথার মধ্যে সামঞ্জস্য থাকে না।
৭। খাবার গিলতে কষ্ট ও ঘ্রাণশক্তির সমস্যা : অনেক সময় গলায় কিছু আটকে যাওয়ার অনুভূতি হয়, কখনও ঘ্রাণশক্তি পুরোপুরি হারিয়ে যেতে পারে।
প্রতিরোধে যা করবেন
১। স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
২। পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়াম অভ্যাসে আনুন।
৩। অতিরিক্ত মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার কমান।
৪। রেডিয়েশনের ঝুঁকি থেকে সাবধান থাকুন।
উপরোক্ত উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সতর্ক থাকলেই সুরক্ষা সম্ভব। শরীরের ছোটখাটো ইঙ্গিতগুলোকেও গুরুত্ব দিন। কারণ সচেতনতা জীবন বাঁচাতে পারে।









