সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বিএনপির যে জনপ্রিয়তা বাকি ২৯টি দল মিলেও তা নেই : আমিন আল রাশেদ

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
বিএনপির যে জনপ্রিয়তা বাকি ২৯টি দল মিলেও তা নেই : আমিন আল রাশেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জনপ্রিয়তা জাতীয় ঐকমত্য অংশ নেওয়া বাকি ২৯টি দল মিলেও তা নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক আমিন আল রাশেদ। আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের মূল কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া এবং সেটি খুব দ্রুত বলেও মন্তব্য করেন রাশেদ।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আজকে সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে গেছে বিএনপি।

মানে ওয়াকআউট করেছে। অনেকে বলেন, প্রায় ৩০টি দল ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে। ২৯টি দল যদি কোনো বিষয়ে একমত হয় আর বিএনপি যদি একমত না হয়, তাহলেও কি ওই প্রস্তাবটি গৃহীত হবে না? কারণ গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নেওয়ার রেওয়াজ আছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা দরকার যে কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে।
তাদের বিরাট জনভিত্তি আছে। বিএনপির একার যে জনভিত্তি ও জনপ্রিয়তা, বাকি ২৯টি দল মিলেও তা নেই। 

সুতরাং কোনো একটি বিষয় বিএনপি যদি না মানে বা ভিন্ন অবস্থানে থাকে, সেটিকে আপনি গণতন্ত্রের ওই মেজরিটি থিওরি দিয়ে মানাতে পারবেন না। যদি মানাতে চান তাহলে ক্যাওয়াজ তৈরি হবে, যোগ করেন তিনি।

আমিন আল রাশেদ আরো বলেন, এই সংলাপে যদি অতীতে এককভাবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করত এবং তখন বিএনপি কোনো একটি বিষয়ে একমত না হলে আপনি বলতে পারতেন যে বাকি বড় দলগুলো তো একমত আছে। এখন সেটা বলার সুযোগ নেই। এখন এই সংলাপে যেসব দল অংশ নিচ্ছে, তাদের অধিকাংশের নামই দেশের সাধারণ মানুষ জানে না। ঠিকমতো দলের নামও বলতে পারবে না। সুষ্ঠু ভোট হলে ওই দলগুলোর নেতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও হতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি কোনো একটি বিষয়ে যৌক্তিক কারণে ভিন্ন অবস্থানে থাকে, বাকি ২৯টি দল ও জোট একমত হয়েছে বলেই আপনি সেটা কার্যকর করতে পারবেন না। কারণ এখানে বিএনপিকে অন্য কোনো একটি দল বা একটি জোটের সঙ্গে তুলনা করার সুযোগ নেই। মেজরিটি কোনো একটি বিষয়ে একমত হলেই সেটা মানতে হবে, এটা সব সময় সঠিক নাও হতে পারে। সে ক্ষেত্রে দেখতে হবে মেজরিটির অংশ আসলে কারা? তাদের জনভিত্তি, জনপ্রিয়তা ও অভিজ্ঞতা কেমন?

অন্তর্বর্তী সরকারের মূল কাজ সুষ্ঠু নির্বাচন দেওয়া জানিয়ে তিনি বলেন, এই মূল কাজটি না করে তারা সংস্কারের নামে যেসব উদ্যোগ নিয়েছে এবং যেভাবে সময় নষ্ট করছে, তাতে কোথাও কোনো সংস্কার তো হচ্ছেই না বরং নির্বাচনের প্রক্রিয়াটি বিলম্বিত করে দিয়ে কিছু অদক্ষ লোকের শাসনকে দীর্ঘায়িত করা হচ্ছে। একটা নতুন লুটেরা ও মাফিয়া শ্রেণিকে বিপুল বিত্ত-বৈভবের মালিক বানিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় এলে লুটপাট বন্ধ হয়ে যাবে? হয়তো হবে না। কিন্তু রাষ্ট্র একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন, অতএব ইট মাস্ট রান বাই দ্য পলিটিশিয়ানস। নট বাই দ্য সুশীল। আপনি খুব ভালো মানুষ, পড়াশোনা জানেন। কিন্তু তার অর্থ এই নয় যে আপনাকে পুলিশের আইজি বা সেনাপ্রধান বানিয়ে দিলেই আপনি সেটা চালাতে পারবেন।