নিজস্ব প্রতিবেদক:
জাতীয় তায়কোয়ানডো, এ্যাথলেটিকস, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল, ও ক্রিকেট প্রতিযোগিতায় পদক প্রাপ্ত ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের ব্লেজার প্রদান এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং মনোবিজ্ঞান বিভাগকে রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়।
এছাড়াও ৬২ জন খেলায় অংশগ্রহণকারী মধ্যে ব্লেজার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাঠে প্রায় আমরা গোলযোগ দেখেছি, কোন অবস্থাতেই মাঠে গোলযোগ বরদাশ করা হবে না। খেলাধুলা হচ্ছে একটি জাতির সভ্যতার পরিচয়, সেই সভ্য আচরণটাকে রক্ষা করতে হবে।
সেটা যদি না হয় তাহলে অন্ধহীন ব্যাপার হয়ে দাঁড়াবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, উপাচার্য (রাবি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান (শিক্ষা), উপ-উপাচার্য (রাবি)।
প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ ,মোসা. রোকসানা বেগম, পরিচালক (ভারপ্রাপ্ত), শরীরচর্চা শিক্ষা বিভাগ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য।









