চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

মাটির নিচে পুঁতে রাখা ককটেলের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ট্যাপাপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাফফর আলীর বাড়ির পেছনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করছেন শিবগঞ্জ থানার ইনচার্জ গোলাম কিবরিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেলটি পরবর্তীতে ব্যবহারের জন্য বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রেখে সংরক্ষণ করা হচ্ছিল। এতে আজ সকালে হঠাৎই ককটেলটি বিষ্ফোরিত হয় মোজাফফর আলীর বাড়ির পেছনের দেয়ালের পাশে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।