নিজস্ব প্রতিবেদক:
পাবনা মেডিক্যাল কলেজের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে পাবনা মেডিক্যাল কলেজের মিলনায়তনে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে’ গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনাসভা সন্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকআত ওয়াহিদ, ডা. তাসনীমুল আরেফিন, ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ।









