সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইফুন ব্লক-৪ ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৬.৫ মিটার, ওজন দুই হাজার ৩০০ কেজি এবং এর পাল্লা ৮০০ কিলোমিটার।

রকেটসানের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তাইফুন ব্লক-৪ দীর্ঘ পাল্লা অর্জন করে তুর্কি প্রতিরক্ষাশিল্পে আরেকটি রেকর্ড স্থাপন করেছে।
‘হাইপারসনিক’ শব্দটি সাধারণত হাইপারসনিক গ্লাইড ভেহিকল ও হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়। এসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে, যা এগুলোকে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন করে তোলে।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদে নামার সময় হাইপারসনিক গতিতে পৌঁছয়।
এদিকে ভারতের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে ইসলামাবাদ ও আংকারার মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। যদিও তুরস্ক ও পাকিস্তান—দুই দেশই অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে। ভারতীয় সেনাবাহিনী পরে জানায়, তুরস্কের তৈরি বাইরাকতার টিবি-২ ড্রোন পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে।
চলতি মাসে সেনাবাহিনীর উপপ্রধান (ক্ষমতা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, ‘তুরস্ক গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।
এই আঞ্চলিক কৌশলগত অবস্থানগত পরিবর্তনের আরেকটি ইঙ্গিত মিলেছে, যখন চলতি মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসলামাবাদ সফর করেন।










