রাজশাহী

আওয়ামী লীগের ৩ নেতসহ গ্রেপ্তার ১১

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষার্থী হত্যা ও নাশকতা সৃষ্টি পরিকল্পনা মামলায় নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিনজনসহ ওয়ারেন্টভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বুধবার (২৩ জুলাই) রাতভর হাকিমপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তোশারফ হোসেনের ছেলে মোখলেছার রহমান (৬৭)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানায় পুলিশ। এ ছাড়া নাশকতা সৃষ্টি পরিকল্পনা মামলায় পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে জোবায়েদ ওরফে রকি (৩৭)। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
উপজেলার নয়ানগর চকভবানি গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে রাজ্জাক আলী ওরফে সুমন (৩৭)। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।এ ছাড়া জিআর মামলায় বৈগ্রাম এলাকার মালোর স্ত্রী ফাতেমা (৪৬), লোকমানের ছেলে মলো (৫৯), হায়দারের ছেলে হান্নান (৪১), আ. সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (৪৮), আত্তার আলীর ছেলে হারুন (৩২), আজিজার রহমানের ছেলে রুবেল (২৮), সোনা রাজের ছেলে তানছেল (৩৫) এবং আ. সাত্তারের ছেলে মোখলেসার (৩৩)।