সিল্কসিটিনিউজ ডেস্ক:
এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনিদের মৃত্যু মেনে নেওয়া হবে না বলে মঙ্গলবার সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
ইস্তাম্বুলে এক ভাষণে এরদোয়ানের এ সতর্কীকরণ এমন এক সময়ে এলো, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে সৃষ্ট মানবিক সংকটে আন্তর্জাতিক সমালোচনা ক্রমে বাড়ছে। তিনি বলেন, ‘সেখানে এক টুকরা রুটি বা এক চুমুক পানির অভাবে প্রতিদিন কয়েক ডজন নিরীহ মানুষ মারা যায়। ন্যূনতম মানবিক মর্যাদাসম্পন্ন কেউই এ নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।

’
এরদোয়ান ইসরায়েলের নিয়মিত সমালোচক। তবে ইসরায়েল জাতিসংঘের সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়াসহ বেশ কিছু দাবির মুখোমুখি হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, ‘খাদ্য বিতরণ স্থানে ইসরায়েলি বাহিনীকে মানুষ হত্যা বন্ধ করতে হবে।’ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘এটি সম্ভবত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
’
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মঙ্গলবার ১৫ জন নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সেনারা তাদের কর্মীদের বাসভবনেও হামলা করেছে।
সূত্র : এএফপি










