সিল্কসিটিনিউজ ডেস্ক:
এনডিটিভির খবরে বলা হয়, বর্তমানে কালরা গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও ওষুধ প্রেসক্রিপশন দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার চিকিৎসাকেন্দ্র বন্ধ রাখতে হবে।

এক নারী রোগী অভিযোগ করেছেন, চিকিৎসা পরামর্শের সময় তিনি একাধিকবার কালরার যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যার মধ্যে জোরপূর্বক সঙ্গমের ঘটনাও রয়েছে।
কালরার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তিনি বহু ভুয়া ইন-পার্সন ভিজিট ও কাউন্সেলিং সেশনের বিল দাবি করেছিলেন, যা বাস্তবে কখনোই ঘটেনি।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি আলিনা হাব্বা এক বিবৃতিতে বলেন, চিকিৎসকরা সমাজে অত্যন্ত দায়িত্বপূর্ণ অবস্থানে থাকেন।
তিনি আরো বলেন, যৌন সুবিধার বিনিময়ে প্রেসক্রিপশন প্রদান এবং মেডিকেড থেকে ভুয়া অ্যাপয়েন্টমেন্টের বিল আদায় করে, তিনি শুধু আইন ভঙ্গ করেননি, বরং মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন।










