নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত গত রাত আনুমানিক ২ টার দিকে নগরীর বড়কুঠি মাস্টার পাড়া, সাহেব বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’কে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড এ্যামোনিশনসহ গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।










