সিল্কসিটিনিউজ ডেস্ক:
ড্যান ট্রাই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউনেসকো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হা লং বেতে ৪৮ জন যাত্রী, পাঁচজন ক্রু সদস্যসহ নৌকাটি হঠাৎ ভারি বৃষ্টির কবলে পড়ে ডুবে যায়।

এ ছাড়া সীমান্তরক্ষীরা ১২ জনকে জীবিত ও ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে জানিয়ে ভিএন এক্সপ্রেস বলেছে, যাত্রীদের বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার, যাদের মধ্যে ২০টিরও বেশি শিশু ছিল।
হা লং বে এলাকার বাসিন্দা ট্রান চোং হুং এএফপিকে বলেন, ‘দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে যায়।
উত্তরাঞ্চলীয় হ্যানয়, থাই গুয়েন ও বাক নিন প্রদেশেও শনিবার প্রবল বর্ষণ হয়েছে। হ্যানয় শহরে প্রবল বাতাসে অনেক গাছ উপড়ে গেছে। এই ঝড়ের আগে তিন দিন ধরে তীব্র গরম ছিল।
হা লং বে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে প্রতিবছর লাখ লাখ মানুষ সবুজাভ নীল পানির মধ্যে ছড়িয়ে থাকা চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যায়।
এএফপির তথ্য মতে, গত বছর টাইফুন ইয়াগির প্রভাবে প্রবল বাতাস ও ঢেউয়ে উপসাগরের কোয়াং নিং প্রদেশের লক এলাকায় ৩০টি নৌযান ডুবে গিয়েছিল। অন্যদিকে এ মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়।










