সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসরাইলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ হুঁশিয়ারি বলেছেন।
বুধবার (১৬ জুলাই) সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন।

জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসনব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে তেহরান এই শাসনব্যবস্থার (ইসরাইল) বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ’
ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধের জবাবে কর্মকর্তা বলেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে ‘প্রিম্যাচিউর’ মনে করে।










