সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে: ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে: ববি হাজ্জাজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্ট। এনসিপির অপরিপক্বতার কারণে এমন ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া তোলা সম্ভব নয়; আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, গোপালগঞ্জে সন্ত্রাসীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কাঁদের সহায়তায়; তাদের খুঁজে বের করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিল করলেও তাদের আইনের আওতায় আনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতি উন্নতিতে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান তিনি। প্রয়োজনে অবসরে যাওয়া সৎ পুলিশ অফিসারদের কাজে লাগানোরও আহ্বান জানান এমডিএম চেয়ারম্যান। এসময়, আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান ববি হাজ্জাজ।