চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে চোরাকারবারিদের বিজিবির তাড়া-গুলিবর্ষণ, ১০ মহিষ জব্

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখের আলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে অটোমেটিক রাইফেল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। তবে অভিযানকালে কোনো চোরাকারবারি আটক না হলেও ১০টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় বৃষ্টির মধ্যে অভিযান চালানো হয়। এ সময় অন্তত ১৫ জন চোরাকারবারির একটি দল নদীর বিপজ্জনক খাড়া পাড়ের ওপর দিয়ে মহিষ আনার পথে তাদের ধাওয়া করে বাখের আলী বিওপির একটি টহল দল।

এক পর্যায়ে বিজিবি সৈনিকরা গুলি করলে তারা পালিয়ে যায়। জব্দ হয় অবৈধ পথে সীমান্ত পেরিয়ে আনা ১০টি মহিষ।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘সীমান্তে জোর টহল অব্যাহত রয়েছে। মহিষ জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।