স্বাস্থ্য

সুস্থ থাকতে চাইলে প্লেটেও চাই সঠিক ভারসাম্য

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শরীর ও মনের ভালো থাকায় সঠিক পুষ্টির গুরুত্ব অপরিসীম। একটি স্বাস্থ্যকর ডায়েট শুধু শরীরকে শক্তি দেয় না, বরং মানসিক স্বচ্ছতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে। সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাবারে চাই সঠিক ভারসাম্য। পুষ্টিবিদরা একটি সহজ নিয়ম বলে থাকেন—আপনার প্লেটকে চার ভাগে ভাগ করুন।

চলুন, জেনে নিই এ সম্পর্কে।অর্ধেক প্লেট ভরুন সবজি দিয়ে
সবুজ শাক-সবজি, সালাদ বা নানা রঙের সবজি রাখুন প্লেটের অর্ধেক অংশে। এতে থাকবে প্রচুর ফাইবার, ভিটামিন ও খনিজ—যা হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর সুস্থ রাখে।

এক চতুর্থাংশে প্রোটিন
প্রোটিন শরীরের পেশি, ত্বক ও হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিরামিষ হলে ডাল, ছোলা, পনির বা সয়াবিন বেছে নিতে পারেন। আর আমিষভোজীদের জন্য রয়েছে মাছ, মাংস বা ডিম। প্রোটিন পেটও ভরা রাখে দীর্ঘ সময়। 

আরেক চতুর্থাংশে রাখুন কার্বোহাইড্রেট
রুটি, ভাত, কিনোয়া বা অন্যান্য শস্যজাত খাবার থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা শরীরের মূল এনার্জির উৎস।

অনেকেই কার্ব বাদ দেন, কিন্তু তা শরীরকে দুর্বল ও ক্লান্ত করে তুলতে পারে।‘গুড ফ্যাট’ও থাকা জরুরি
ঘি, দই, বাদাম বা অলিভ অয়েল—এ ধরনের স্বাস্থ্যকর চর্বি (গুড ফ্যাট) মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, ত্বক ও চুল ভালো রাখে। তাই প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে হলেও গুড ফ্যাট রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

সূত্র : দ্য ওয়াল