নিজস্ব প্রতিবেদক:
‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাইভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এ আয়োজন করেছে।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









