সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

তারেক রহমানের প্রশ্ন— জানমালের নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ?

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৫২ মিনিট পড়া
তারেক রহমানের প্রশ্ন— জানমালের নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা। কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে, এই প্রশ্ন আমাদের সরকারের কাছে। তারা এখন আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও প্রশ্ন তুলেন, যে ঘটনাটি ঘটেছে, যাকে সরাসরি হত্যা করতে ভিডিওতে দেখা গেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নেবো, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করছে, একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের প্রচ্ছন্ন কোনও প্রশ্রয় আছে, প্রশাসনের কারও কারও প্রশ্রয় আছে।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। ৮-৯ মাস আগেই বলেছি অদৃশ্য শত্রু আছে, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু। তারা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সরকারকে বরাবরই বলছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেবো না। যে অন্যায় করবে, অন্যায়ই। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুয়ায়ী ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনও কোন দলের হতে পারে না।

তিনি আরও বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। কারা সুষ্ঠু পরিবেশ বাঁধাগ্রস্ত করছে? জোরগলায় প্রশ্ন তুলুন, কেন জুলাই অভুত্থানে শহীদের বিচার বিলম্বিত হচ্ছে, মব সৃষ্টি করছে।

গতকাল খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে খুনের বিষয়েও কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বললেন, খুলনায় যুবদলকর্মীকে হত্যা করা হয়েছে, কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না? সেই বিচারের দাবি করা হলে কেন বলা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। এই প্রশ্নের জবাব খুঁজতে হবে। এই প্রশ্নের জবাবের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। ইতিহাস দেখতে হবে, কারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, অবস্থান নিয়েছে, কারা বিরোধিতা করেছে, এ বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।