সিল্কসিটিনিউজ ডেস্ক:
আলজাজিরা আরবির প্রতিবেদনে আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি পরিবারের তিনজন সদস্য রয়েছেন, যারা মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বসবাস করছিলেন।

এ ছাড়া, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় আলাদা হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে।
কে, গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে।
সূত্র : আলজাজিরা










