সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সংগীতশিল্পী ফরিদা পারভীনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া
সংগীতশিল্পী ফরিদা পারভীনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ফরিদা পারভীন আমাদের এই উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী। বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। বাংলাদেশের মানুষের তিনি অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার প্রধান সমস্যা হচ্ছে কিডনি। তার সঙ্গে অন্যান্য সমস্যা মিলিয়ে অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষসহ চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার মতো গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য সরকারের বিশেষ বোর্ড গঠন করা উচিত।

দরকার হলে সংগীত শিল্পী ফরিদা পারভীনকে বিদেশে সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। এটাই জাতি চায়। তার জন্য প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে হলেও উদ্যোগ নিতে অনুরোধ ও আহ্বান জানান মির্জা ফখরুল।