সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে মধ্যরাতের পর ইসরায়েল প্রথম হামলা চালায়।

এ হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এএফপিকে জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গাজায় গণমাধ্যমের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে নিহতের প্রকৃত সংখ্যা বা হামলাস্থলের বিস্তারিত বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন।










