ধর্ম

মুসাফির জুমা পড়তে না পারলে জোহর কত রাকাত পড়বেন?

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : অনেক সময় বিদেশে ঘুরতে গেলে হোটেলের পাশে মসজিদ খুঁজে পাওয়া যায় না। ফলে জুমার নামাজ পড়া কঠিন হয়ে যায়। আমার প্রশ্ন হলো, মুসাফির ব্যক্তি যদি কোনো কারণে জুমার নামাজে শরিক হতে না পারেন, তাহলে তিনি জোহরের নামাজ কত রাকাত পড়বেন? দুই রাকাত, নাকি চার রাকাত?

-সালাউদ্দীন, ব্রাহ্মণবাড়িয়া

উত্তর : মুসাফির ব্যক্তি যদি কোনো কারণে জুমার নামাজে শরিক হতে না পারেন, তাহলে তিনি জোহরের দুই রাকাত পড়বেন। (ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ২/৫৯০, হেদায়া : ১/৩৬১)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা