সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এখনো গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য।’

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়লগ কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তর্ক আছে, বিতর্ক আছে। মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে।

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে।’মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী—এমন একটা জরিপ দেখে সকালে মন খারাপ হয়েছিল। এখানে এসে আমার আশা বেড়ে গেছে। আমাদের তরুণরা আরো বেশি যোগ্য।

তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।’তিনি আরো বলেন, ‘অনেকে বলেন যে এখানে কিছু হবে না। এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উচু করে দাঁড়াতে পারব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, অ্যাডকম হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) নাজিম ফারহান চৌধুরী, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম, বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ইশরাফি খসরু প্রমুখ।