ধর্ম

চোরাপথে আমদানীকৃত পণ্য কেনা কি জায়েজ?

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রশ্ন : বিদেশ থেকে অনুমতিবিহীন চোরাপথে আমদানীকৃত জিনিস ক্রয় করা কি বৈধ? যেমন—অনেকে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি এনে বিক্রয় করে। এগুলো কেনা ঠিক হবে?

-রিমন, এলিফ্যান্ট রোড, ঢাকা

উত্তর : বিদেশ থেকে চোরাপথে আমদানীকৃত জিনিস ক্রয় করার মধ্যে যদি প্রতারণা, মিথ্যার আশ্রয় বা অন্য কোনো গর্হিত কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে তা ক্রয় করা বৈধ। এ ধরনের পণ্য হালাল হলে তা ক্রয় করা বৈধ হবে। তবে কোনো প্রকার আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকলে ক্রয় না করাই নিরাপদ।

(আহকামুল কোরআন : ২/২৯২, মাজাল্লাতুল আহকাম, মূলনীতি নম্বর : ৩০, রদ্দুল মুহতার : ৫/৪৪৮, বুহুস ফি কাজায়া ফিতহিয়া মুআসারা : ১/১৬৬-১৬৭, ফতোয়ায়ে মাহমুদিয়া : ১২/৩৫৩, ফতোয়ায়ে উসমানী : ৩/৮৮)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।