সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৫২ মিনিট পড়া
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

‎‎সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ্ বাবুনগরীর ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী।

‎তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছালে তাকে হেফাজত নেতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানান।

‎হেফাজত সূত্র জানায়, সোমবার সকালে বাবুনগর মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এস ওয়াই রামাদান। এসময় হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজত আমিরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান।

‎পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

‎হেফাজতের নেতা ও বাবুনগর মাদ্রাসার শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা ও মুসলিম এবং ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আশা করেন গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে।’

 

সূত্র: যুগান্তর