রাজশাহী

তানোরে পুকুর থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৫১ মিনিট পড়া

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জুবায়ের ইসলাম (২০) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তানোর উপজেলার বোনকেশর চকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জুবায়ের চকপাড়া গ্রামে জানে আলমের পুত্র।

জুবায়ের ইসলামের বাবা জানে আলম বলেন, আমার ছেলের মিরগীর রোগ ছিলো সোমবার কয়েকবার রোগটি দেখা দেয়। তার মা তাকে পা-হাত পরিস্কার করে ধুয়ে আসতে বলে। বাড়ির কাছে পুকুরে সে পুকুরে যায় । পুকুরে হয়তো মিরগীর রোগ উঠেছিলো পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। বিকেলে পুকুরের পাশে তাকে খুজেছি পাইনি।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, সোমবার বিকাল থেকে জুবায়ের নিখোজ হয়। অনেক খোজাখুজি পরও তার বাবা-মা পাইনি। (আজ মঙ্গলবার) সকালে এলাকার লোকজন জুবায়ের লাশ পুকুরের ভাসতে দেখে। স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমি ঘটনা স্থলে গিয়ে লাশটি ভাসতে দেখি। তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি জুবায়ের ইসলামের মিরগীর রোগ ছিলো।