রাজশাহী

রাজশাহীতে প্রেমিকের উপস্থিতিতে পুকুরে লাফ দিয়ে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগার পশ্চিম পাশে, পুলিশ অফিস সংলগ্ন পুকুরে আজ সকাল সাড়ে আটটার দিকে প্রেমিকের উপস্থিতিতে পুকুরে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী। এসময় পুকুরে কয়েকজ স্থানীয় ব্যক্তি গোসল করছিলেন। তারা মেয়েটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর মেয়েটি ও তার প্রেমিক জানায়, পারিবারিক কলহের জের ধরে তরুণী আত্মহত্যার চেষ্টা করে। তার বাড়ি রংপুরে এবং মহিলা কলেজের ছাত্রী বলে জানা গেছে। তার প্রেমিকার বাড়ি মান্দা ও রাজশাহী কলেজের ছাত্র বলে জানা গেছে। বর্তমানে তারা দুজনেই রাজপাড়া থানা হেফাজতে রয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের জিম্মায় দেয়া হবে।