রাজশাহী

কেশরহাটে বিএনপির ৩১ দফা রুপরেখা প্রচারে রায়হানের গণসংযোগ  

নিউজ ডেস্ক২৮ জুন ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বাজারে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান। শনিবার (২৮ জুন) বিকালে এ আয়োজন করেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি দানেচ গাইন।এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবুহেনা কামরুজ্জামান, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন মাস্টার, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, নয়ন শাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, ছাত্রদলের নেতা গোলাম মোস্তজা মুন, সজিব, বাংলাদেশ জাতীয়বাদী পজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুল ইসলাম, রাসেল, ধুরইল ইউপির বিএনপির নেতা আলহাজ্ব আব্দুস সালাম, ঘাসিগ্রাম ইউপির সাবেক মেম্বার জনাব আলী, জাহানাবাদ ইউপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।