রাজশাহী

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক

নিউজ ডেস্ক২৮ জুন ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন জনতা। রাজশাহী মহানগরীর সাহেব বাজারের মুন হোটেল থেকে মাইনুল ইসলাম স্বপনকে আটক করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ২৭ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন হোটেলে অবস্থান করছিলেন মাইনুল ইসলাম স্বপন। সেসময় যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হোটেলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং আটক করেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাঁকে পুলিশে দেওয়া হলে ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।