রাজশাহী

রাজশাহীতে প্রেমিকককে ভিডিও কলে রেখে ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক২৭ জুন ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

প্রেমিককে ভিডিও কলে রেখে রাজশাহীতে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক (নাহিদ) মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।

আত্মহত্যাকারী ওই ছাত্রী হলেন রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি। তার বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন যে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।

তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।