সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

নিউজ ডেস্ক২৪ জুন ২০২৫১ মিনিট পড়া
গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো।

এদিকে আজ মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত ২৯ জনও অন্তর্ভুক্ত।