রাজশাহী

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের এপিএস সজল গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ জুন ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এপিএস সজল আহমদকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর শাহ মখদুম থানা পুলিশ। গতকাল রবিবার রাতে নগরীর শাহমখদুম থানা এলাকায় সজলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সজল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক। শাহরিয়ার আলমের অবৈধ কারবারের অন্যতম হোতা ছিলো সজল। যদিও শাহরিয়ার আলমের ডান গাত বলে পরিচিত আরেক এপিএস সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ গত ১৫ বছরে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তদবির, নিয়োগ বাণিজ্য ও কমিশন বাণিজ্য করে। সিরাজের পরেই শাহরিয়ারের অন্যতম বিশ্বস্ত ছিলেন সজল।