সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রফেট এলিয়াস চার্চে এক আইএস আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্কাই নিউজ আরবিয়ার বরাতে জানা যায়, হামলাটি ঘটে যখন চার্চে প্রার্থনা চলছিল। আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এটি সাম্প্রতিক সময়ে সিরিয়ার ধর্মীয় স্থানে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে বিবেচনা করা হচ্ছে।









