নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক তরুণীন। তার সেলিনা খাতুন (২০)। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার (১৫ জুন) বিকেলে শহরের ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ দেন সেলিনা।

রেলওয়ে পুলিশের (জিআরপি) চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
সেলিনার সঙ্গে একটি ব্যাগে পোশাক, বই, কিছু কাগজপত্র এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
জিআরপি কর্মকর্তা আশিষ বলেন, ‘সেলিনা কেন এ এলাকায় এসেছিলেন এবং কিভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, রবিবার বিকেল সোয়া ৫টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনগামী ১২৯ ডাউন কমিউটার ট্রেন স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে।









