সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

তেহরানের বিমানবন্দরে জ্বলছে আগুন

নিউজ ডেস্ক১৪ জুন ২০২৫১ মিনিট পড়া
তেহরানের বিমানবন্দরে জ্বলছে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন— তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দর এলাকা সংলগ্ন স্থানে ‘একটি বিস্ফোরণ’ হয়েছে। সংস্থাটি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।