সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক১২ জুন ২০২৫১ মিনিট পড়া
প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক মাধ্যম এক্সে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।’

হাইকমিশনার কুক বলেন, ‘অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।’

প্রধান উপদেষ্টা ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছান।

চার দিনব্যাপী এই সরকারি সফরের মূল লক্ষ্য—যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা।