রাজশাহী

লালপুরে ঈদ আনন্দ উৎসব: শিশু যুবক বৃদ্ধ একাকার 

নিউজ ডেস্ক১০ জুন ২০২৫১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে দুই দিনব্যাপী লালপুর তাক্বওয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল বাসিন্দাদের আয়োজিত এই উৎসবের শেষ  দিনে মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবের সমন্বয়ক সামিউল ইসলাম শাওন জানান বাঙ্গালী মুসলিম সমাজের ঐক্য সমুন্নত রাখতে এই উৎসবের আয়োজন করা হয়। নানা মত পথ ও শিক্ষার মানুষের সম্মিলন ঘটাতে এই উৎসবের উদ্যোগ নেয়া হয়। শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষকে এই উৎসবের অংশীজন হিসেবে গ্রহণ করা হয়। এই উৎসবের মধ্যে অন্যতম আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগিতা। এর মধ্যে ছিল ছোটদের উচ্চ ও দীর্ঘ লম্ফ, তৈলাক্ত বাঁশ উপর দিয়ে নদী পারাপার, তৈলাক্ত কলা গাছে বেয়ে ওঠা, পিতা পুত্রের রশি টানাটানি, হাড়িভাঙ্গা, চোখ বেঁধে হাঁস ধরা, ক্রিকেট ও ফুটবল ম্যাচসহ হরেক আয়োজন।

রশি টানাটানি প্রতিযোগিতায় পিতার দলের পক্ষে অংশ নেন বয়োবৃদ্ধ হাবিবুর রহমান হাবু। তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান ছোটো বেলাকার কথা মনে পইরা গেলোরে বাবা! সিইসময় (সেময়) ঈদ পার্বন আসলি পারে কতই না আনন্দ ফুর্তি করতাম। আজকার খেলাধুইলি দেখি ছেলিবেলার কথা মনে পরছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।