নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ব্যাস্ততম এলাকা বর্নালী রেল গেইটের গেইট কিপারের বুদ্ধিমত্তায় দেড় লাখ টাকার কোরবানির গরু অল্পের জন্য নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ ৪ জুন,দুপুর ২টার সময় সালাম নামের এক ব্যাক্তি সিটি হাট থেকে দেড় লাখ টাকা দিয়ে কিনে কোরবানির জন্য গরু নিয়ে আসছিলেন। পথিমধ্যে নগরীর বর্নালী রেলগেটের কাছে আসলে অসাবধনাতা বশঃত গরুটি ছুটে গিয়ে দৌড় দেয়। গেটে বহু মানুষ দেখে গরুটি গেটসংলগ্ন ব্রীজের উপর দিয়ে দৌড় দিলে ব্রীজের ফাঁকে ঢুকে যায়।

এসময় রহনপুর – রাজশাহী গামি কমিউটার ট্রেনটি গেটের কাছাকাছি আসলে কর্তব্যরত গেইট কিপার ট্রেনটিকে থামানোর জন্য লাল পতাকা দেখান। ট্রেনটির চালক ট্রেনটি থামানোর চেস্টা করেন এবং ট্রেনটি গেটের উপর থামে।
এতে করে গরুটি ও গরুটির মালিকসহ কয়েজন নির্ঘাত মৃত্যর হাত থেকে রক্ষা পান স্থানীয়দের সহযোগীতায়।
গরুটি উদ্ধারের পর ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।









