নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুনরায় করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষা করে আজ সকালে প্রায় ৮০ শতাংশ রোগীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জানা গেছে।

রামেক সূত্র মতে, আজ ১৫ জন রোগীর করণা পরীক্ষা করে ৯ জন রোগীর পজেটিভ পাওয়া গেছে। অধিকাংশ রোগী হালকা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। আজ রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পরীক্ষা করানো হলে ৯ জনের পজিটিভ রেজাল্টা আসে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসক বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।









