নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্পের দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের একাংশের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. নিজাম উদ্দীন, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আমিনুল হক ও কৃষি প্রকল্প দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









