নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বেলনা ঝালপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো, শ্রী জগেন সরদারকে (৭০) রফিকুল ইসলাম (৪০), শ্রী রনজিৎ সরদার (৪২), শ্রী মহাশয় মূরমু (৩৫) ও শ্রী বাপ্পি সরদার (২৮)। এসময় সর্বমোট ৩ হাজার ৫ লিটার বাংলা মদ ও মদ সংরক্ষণের পাত্র জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বেলনা ঝালপুকুর গ্রামস্থ তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধারসহ ৫ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ধৃত আসামীগন এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
এছাড়াও অতি সম্প্রতি এই বাংলা/ চোলাই মদ সেবনে প্রাণ নাশের ঘটনাও ঘটেছে। কেননা সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ এই মাদক দ্রব্য তৈরীতে অত্যন্ত নিম্ন মান ও অপরিচ্ছন্ন কাচামাল ব্যবহার করা হচ্ছে। একটি অসাধু চক্র অধিক লাভের আশায় এই অবৈধ মাদক ব্যবসা করে আসছে।
স.আর









