রাজশাহীর খবর

সাপাহার সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে আটক ২

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার দায়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। পরে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

 

বিজিবির হাতে আটক দুই ব্যক্তি উপজেলার সীমান্ত এলাকার গোপালপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আঃ কাদির (২৬) ও শীতলডাঙ্গা গ্রামের মৃত: জিল্লুর রহমানের পুত্র রুবেল বাবু (২১)।

 
জানা গেছে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই দুই যুবক সোনা ডাঙ্গা সীমান্ত এলাকার ২৪৯ নং মেইন পিলার এর নো-ম্যান্স ল্যেন্ড এলাকায় অবৈধ মদ খেয়ে ভারতে অনুপ্রবেশ করছিল।

 

এ সময় সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার আঃ মজিদ এর নেতৃত্বে একটি টহল দল তাদের দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলে।

 

সকালে তাদেরকে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে স্থানীয় থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করে।
স/শ