প্রেস বিজ্ঞপ্তি:
আজ ২৫ মে ২০২৫ ব্যান্ড ছিন্নপাতার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২০ সালের আজকের এই দিনে গঠিত হয়েছিল ব্যান্ড ছিন্নপাতা। শুরুর দিকে যাত্রাটা এতোটা সহজ ছিলো না তবুও ব্যান্ড ছিন্নপাতার সকল সদস্য হাল ছাড়েনি। অক্লান্ত পরিশ্রম, অদম্য ইচ্ছা শক্তি ব্যান্ডকে শক্তিশালী করে তুলেছে।
ব্যান্ড ছিন্নপাতা রাজশাহীতে জনপ্রিয়তা অর্জন করেছে। আজ সকলের মনে এবং একটা নিদিষ্ট অবস্থানে রয়েছে ব্যান্ড ছিন্নপাতা। এই ব্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন কিবোর্ড বাদক মোঃ সানি।
বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হইতে ব্যান্ড ছিন্নপাতা সম্মাননা স্মারক প্রাপ্ত হয়েছে। ব্যান্ড ছিন্নপাতা গান শোনানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সহযোগিতামূলক অঙ্গ সংগঠনের সাথে যুক্ত রয়েছে। সকলের সহযোগিতা, দোয়া, আর্শীবাদ পেলে সামনে আরো ভালো কিছু সবার মাঝে ছড়িয়ে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করছে।শুভ জন্মদিন ব্যান্ড ছিন্নপাতা।










