নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী যুবদল নেতা শফিকুল ইসলাম (৪৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার আমগাছি বাজারে। শফিকুল ইসলাম আমগাছি গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম একজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী। রাজনীতির সুবাদে এলাকার সাধারণ মানুষের পাশে থাকেন তিনি। আসন্ন বাজার কমিটির সভাপতি প্রার্থী হয়েছেন তিনি। বৃহষ্পতিবার (২২ মে) আমগাছি বাজারে ভোট চাইতে যান তিনি। এসময় বাজারের কয়েকজন পান ব্যবসায়ীরা তার কাছে অভিযোগ করেন ১০ টাকার স্থানে ২০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। এসময় তিনি তাদের পরামর্শ দেন বাজার কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দেওয়ার।
এরপর বেলা ১১ টার দিকে হাটে খাজনা আদায়কারি লোকজন সাইদ নামের এক পান ব্যবসায়ীর কাছে খাজনা নিতে যান। অতিরিক্ত খাজনা না দিতে তারা ব্যবসায়ীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ওই পান ব্যবসায়ী সাইদ তাদের জানান আমরা অতিরিক্ত খাজনা দিতে পারবো না। আগে যা ছিলো তাই দিব। না হলে বাজার কমিটির কাছে লিখিত অভিযোগ দিতে বলেছে শফিকুল ভাই। আমরা সেখানে অভিযোগ দিব। এতে খিপ্ত হয়ে খাজনা আদায়কারি লোকজন ঘটনাস্থল থেকেই শফিকুল ইসলাম কে ফোন করেন। এবং তার অবস্থান সম্পর্কে জানেন। জানার পরেই সেখানে গিয়েই শফিকুল ইসলামের উপরে হামলা চালায় তারা। এতে গুরুতর আহত তিনি।
আহত শফিকুল ইসলাম জানান, তার উপরে যারা হামলা চালিয়েছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। এই চাঁদাবাজির প্রতিবাদ করাই তিনি হামলার শিকার হয়েছেন।
এ বিষয়ে বাজার কমিটির সাবেক সভাপতি কালাম জানান, হামলার ঘটনায় আমরা কমিটির কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এটি অন্যায় করা হয়েছে।
এবিষয়ে জানতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
দুর্গাপুরে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় হামলার শিকার যুবদল নেতা









