রাজশাহী

পুঠিয়ায় ছিনতাইকারী দলের নেতা সাব্বির গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৪ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার পুঠিয়া থাানধীন কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামী শীর্ষ ছিনতাই ও চাঁদাবাজ দলের নেতা  সাব্বিরকে (২৭), গ্রেপ্তার করেছে র‌্যাব। সে ওই এলাকার সবুর মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২ টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী-মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চাঞ্চল্যকর এসকল ঘটনার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় এই শীর্ষ সন্ত্রাসী আসামী মোঃ সাব্বিরকে (২৭) গতকাল সন্ধ্যায় পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামীকে রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।