সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘মোটু’ বলে কটাক্ষ করায় দুজনকে গুলি করল যুবক

নিউজ ডেস্ক১১ মে ২০২৫১ মিনিট পড়া
‘মোটু’ বলে কটাক্ষ করায় দুজনকে গুলি করল যুবক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘মোটু’ বলে কটাক্ষ করায়, দুই ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় এক যুবককে এমন কাণ্ড ঘটেছে।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও শুক্রবার (৯ মে) অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। তিনি খাজনি থানার অন্তর্গত বেলঘাট এলাকার বাসিন্দা। তিনি তার চাচার সঙ্গে একটি মন্দিরের কাছে অনুষ্ঠিত ভোজে অংশ নিতে গিয়েছিলেন।

সেখানেই একই এলাকার অন্য দুই ব্যক্তি — অনিল চৌহান ও শুভম চৌহান — তাকে ‘মোটু’ বলে কটাক্ষ করেন এবং তার ওজন নিয়ে বিদ্রূপ করতে থাকেন।

পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানান, অপমানজনিত ক্ষোভ থেকে অর্জুন চৌহান ও তার বন্ধু আসিফ খান পরদিন বৃহস্পতিবার, ওই দু’জনকে হাইওয়েতে অনুসরণ করেন। প্রথমে ব্যর্থ হলেও পরে টেনুয়া টোল প্লাজার কাছে তাদের গাড়ি আটকিয়ে, গাড়ি থেকে নামিয়ে এনে গুলি চালান বলে অভিযোগ।

পথচারীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাদের জেলা মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে দুজনেই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

 

সূত্র: যুগান্তর