রাজশাহী

রাজশাহীতে পদ্মায় ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক১১ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন বাঁধের কাছে পদ্মা নদীতে ডুবে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাস জয়(১৪)। সে আলিগঞ্জ এলাকার মাহাবুলের ছেলে। সকালে জয় মাছ ধরতে নদীতে যায়। পরে পানিতে ডুবে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী টিম জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।