ধর্ম

পাতলা কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে?

নিউজ ডেস্ক১১ মে ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : যদি কোনো ব্যক্তি এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ আদায় করে যে তার শরীর দেখা যায়, তাহলে তার নামাজে কোনো ত্রুটি হবে কি?

-তারেক হাওলাদার, মাদারীপুর।

উত্তর : পাতলা কাপড়, যার বাইরে থেকে সতরের আকৃতি দেখা যায় বা রং প্রকাশ পায়, এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। (রদ্দুল মুহতার : ১/৪১০, বাহরুর রায়েক : ১/৪৬৭, বাদায়েউস সানায়ে : ১/৫৪৪)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

 

সূত্র: কালের কণ্ঠ